প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে | প্রিয় বরিশাল বরিশালে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশালে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ে নিয়ে এলাকায় আলোচনার জন্ম হয়েছে।

বরিশাল শহরের নাজির মহল্লা সড়কে সোমবার রাতে এই বিয়ে হয়। উৎসাহী এলাকাবাসী বিয়ের সময় উপস্থিত হন বিনা নিমন্ত্রণে।

কনেরা ওই মহল্লার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে। দুইজনই বরিশাল সরকারি মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। একজনের নাম সোনালি কর্মকার সোনা। আরেকজন হলেন রুপালি কর্মকার রুপা।

তাদের বিয়ে হয়েছে পিরোজপুরের নেছারাবাদ থানার ইন্দেরহাটের সোনা ব্যবসায়ী নিখিল কর্মকারের যমজ সন্তান সজল ও কাজল কর্মকারের।

স্বপন কর্মকার সাংবাদিকদে বলেন, সোমবার রাত ৯টায় লগ্ন শুরু হয়। নানান আনুষ্ঠানিকতা শেষ করতে করতে রাত ১১টায় বিয়ে সম্পন্ন হয়।

“আমি অত্যন্ত আনন্দিত যে সৃষ্টিকর্তা আমার মেয়েদের একটি ভাল ঘর দিয়েছেন। ওরা জন্মেছে একসঙ্গে। বড় হয়েছে একসঙ্গে। স্বামীর ঘরও একসঙ্গে করতে পারবে। ‍একে অন্যের সাহায্য-সহযোগিতায় আসতে পারবে।”

সজল-কাজল দুই ভাই তাদের পৈতৃক সোনার ব্যবসা দেখাশোনা করেন বলে জানান স্বপন কর্মকার।

তিনি বলেন, বরদের সন্ধান পেয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির ‍এক আত্মীয়ের মাধ্যমে।

“মাস দুই আগে বর-কনে দেখাদেখি করে ‍উভয় পরিবার সম্মতিতে আসি। পঞ্জিকা অনুসারে রাতে বিয়ে সম্পন্ন হয়। একই অনুষ্ঠানে আলাদা আয়োজনেই ধর্মীয় রীতিতে বিয়ে হয়েছে।”

শুধু কনের পরিবার না, আনন্দে ভাসছেন বরপক্ষের স্বজনরাও।

বরযাত্রায় আসা ‍উদয় শংকর নামে ‍এক আত্মীয় বলেন, “আমার জীবনে ‍এমন ‍ঐতিহাসিক মুহূর্ত আগে আর আসেনি। যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ের ঘটনাটি আসলেই ‍ঐতিহাসিক।”

বর-কনে সাংবাদিকদের সঙ্গে অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে রাজি না হলেও দেশবাসীর কাছে সুখের সংসারের জন্য আশীর্বাদ চেয়েছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102