প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম | প্রিয় বরিশাল পিরোজপুরে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

পিরোজপুরে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
পিরোজপুরে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফকে কুপিয়ে জখম করেছে একদল যুবক। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরে যুবলীগ কার্যালয়ের সমানে এই ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।

‘গুরুতর’ জখম মো. আবু হানিফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলিম মাতুব্বর সাংবাদিকদের জানান, রোববার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে একটি সভার আয়োজন করে যুবলীগ।

“সভা শেষে যুবলীগ অফিস থেকে আবু হানিফ বের হলে ২০ থেকে ২৫ জনের একটি দল তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নেতাকর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে সেলিম জানান।

সেলিম আরও জানান, আবু হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের কারণে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী হামলকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102