প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জেলা আইনজীবী সমিতিতে বাবলু-খোকন প্যানেলের নিরঙ্কুশ জয় | প্রিয় বরিশাল জেলা আইনজীবী সমিতিতে বাবলু-খোকন প্যানেলের নিরঙ্কুশ জয় | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

জেলা আইনজীবী সমিতিতে বাবলু-খোকন প্যানেলের নিরঙ্কুশ জয়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

জেলা আইনজীবী সমিতিতে বাবলু-খোকন প্যানেলের নিরঙ্কুশ জয়

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত বাবলু-খোকন (সাদা) প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। সমিতির মোট ৮৮৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সাদা প্যানেলের গোলাম মাসউদ বাবলু পেয়েছেন ২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেলের প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না পেয়েছেন ১৪৯ ভোট। সম্পাদক পদে রফিকুল ইসলাম খোকন পেয়েছেন ২৪৬ ভোট।

এছাড়া সহসভাপতি পদে লীলা রানী চক্রবর্তী ও সালাউদ্দিন সিপু, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক পদে সুমন চন্দ্র হালদার ও এস এম আতিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন এস এম তৌহিদুর রহমান, মুহাম্মদ ফিরোজ আলম সিকদার ও শহিদুল ইসলাম খলিফা। নীল প্যানেল থেকে একমাত্র নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান চোকদার।

সাদা প্যানেলের মনোনীত ১১ পদের মধ্যে ১০টিতেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102