প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা | প্রিয় বরিশাল বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকায় এনএমএস ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ যন্ত্রের মাধ্যমে নানা রোগ নির্ণয়ের নামে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন আলিমুল ইসলাম।

অভিযুক্ত আলিমুল দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করে ব্যবস্থাপত্র দিয়ে আসতেন। তার প্রেসক্রিপশনে ভারতসহ বিভিন্ন দেশ থেকে অর্জিত ভুয়া ডিগ্রির তথ্য উল্লেখ করা হতো।

স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। গত ১৮ অক্টোবর উপজেলা প্রশাসন ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে তার ভুয়া কার্যক্রমের সত্যতা পায়।

অভিযানকালে বৈধ সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসময় তার চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাগজপত্র জব্দ করে।

জিজ্ঞাসাবাদে আলিমুল দাবি করেন তিনি ভিলেজ প্র্যাকটিশনার। তবে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কোনো বৈধ প্রশিক্ষণ বা সরকারি সার্টিফিকেটও তিনি দেখাতে পারেননি।

প্রশাসন জানায়, গত ১৫ বছর ধরে অভিযুক্ত বরিশাল জেলার বিভিন্ন স্থানে এই প্রতারণা চালিয়ে আসছিলেন। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদ আরো পড়তে ভিজিট করুন: www.priyobarishal.com

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102