প্রায় অর্থশত কোটি টাকা ব্যয়ে বরিশাল বিমানবন্দরের আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অথচ এই অঞ্চলের মানুষ এখন বিমানের ফ্লাইট কমে যাওয়ার অভিযোগ তুলছে। সপ্তাহে মাত্র তিন দিন চলা ফ্লাইট এখন দুই দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগের প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা খলিল আহমেদ জানিয়েছেন, আধুনিক সভ্যতায় সবাই দ্রুত গন্তব্যে পৌঁছাতে চায়। পদ্মা সেতু চালু হলেও বিমানের গুরুত্ব একটুও কমে যায়নি। বরং বাণিজ্যিক বিমানগুলো ফ্রিকোয়েন্টলি চললে যাত্রী সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে।
উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি একটি স্মারকলিপি দিয়েছে। সেটি মন্ত্রিপরিষদ বিভাগ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে পাঠানো হয়েছে। ভবিষ্যতে পটুয়াখালী ইপিজেড, পায়রা বন্দর এবং কুয়াকাটা ট্যুরিজম হাবকে কেন্দ্র করে এই বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদ আরো পড়তে ভিজিট করুন: www.priyobarishal.com