প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল নগরীর রূপাতলী ভুতের ভয়ে ৪ ছাত্রী হাসপাতালে! | প্রিয় বরিশাল বরিশাল নগরীর রূপাতলী ভুতের ভয়ে ৪ ছাত্রী হাসপাতালে! | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশাল নগরীর রূপাতলী ভুতের ভয়ে ৪ ছাত্রী হাসপাতালে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল নগরীর রূপাতলী ভুতের ভয়ে ৪ ছাত্রী
বরিশাল নগরীর রূপাতলী ভুতের ভয়ে ৪ ছাত্রী

বরিশালে একটি নার্সিং ইন্সটিটিউটের হোস্টেলে ভুত আতংকে চার ছাত্রী অজ্ঞান ও অসুস্থ হয়ে পরেছে। তাদের শুক্রবার (১২ ফেব্রুযারি) রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তিরত শিক্ষার্থীরা হচ্ছে বরিশাল নগরীর রূপাতলীস্থ জম জম নার্সিং ইন্সটিটিউটের ২য় বর্ষের নার্সিং অনুষদের ছাত্রী জামিলা আক্তার ও সেতু দাস, প্রথম বর্ষের ছাত্রী তামান্না ও বৈশাখী।

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা তাৎক্ষনিক মন্তব্য করতে রাজি হননি।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জমজম ইন্সটিটিউটে পড়াশোনা করতে হলে বাধ্যতামূলক ভাবে নাসির্ং ও ম্যাটস অনুষদের ছাত্রীদের হোস্টেলে থাকার বিধান রয়েছে। ইনস্টিটিউটের পঞ্চম তলায় ম্যাটস এবং ষষ্ঠ তলায় নার্সিং অনুষদের ছাত্রীরা থাকে। সেখানে প্রায় ৩৫ জন ছাত্রী থাকলেও বেশ কয়েকজন ভুত আতংকের কথা কর্তৃপক্ষকে জানায়।

 

বৃহস্পতিবার মিথিলা নামে এক ছাত্রীকে ভুত খামচি দেয় বলে সে সকলকে জানালে, কর্তৃপক্ষ হুজুরের কাছ থেকে তেল ও পানিপড়া দিয়ে যায়। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর জামিলা নামে এক ছাত্রীর বাম হাতে ভুত খামচি দেয়। এই খবর ছড়িয়ে পড়লে হোস্টেলে আতংক ছড়িয়ে পড়ে। এরপর একে একে চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুত আতংকের বিষয়ে জম জম নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর জালিস মাহমুদ জানান, কোনো কারণে হয়তো ভয় পেয়ে চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতারা জানিয়েছে তারা ভুত দেখেছে। আসলে বিষয়টা তেমন নয় জোড়ে বাতাসের শব্দে তারা হয়তো ভয় পেয়েছে। তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তবে এ বিষয়ে শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা তাৎক্ষনিক মন্তব্য করতে রাজি হননি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102