প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কলাপাড়া পৌরসভা নির্বাচন: চলছে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ | প্রিয় বরিশাল কলাপাড়া পৌরসভা নির্বাচন: চলছে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

কলাপাড়া পৌরসভা নির্বাচন: চলছে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
কলাপাড়া পৌরসভা

তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টায় ইলেট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ৯ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী মাঠে ২ প্লাটুন বিজিবি, ৬ টি মোবাইল টিম ও ৩ টি র‌্যাবের টিম মোতায়েন রয়েছে।
কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102