প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মধ্যপ্রদেশে রাস্তার বাস খালে, নিহত ৩৯ | প্রিয় বরিশাল মধ্যপ্রদেশে রাস্তার বাস খালে, নিহত ৩৯ | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

মধ্যপ্রদেশে রাস্তার বাস খালে, নিহত ৩৯

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
মধ্যপ্রদেশে

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। বাসটিতে যাত্রী ছিলেন আনুমানিক ৬০ জন। মঙ্গলবার রাজ্যের সিধি জেলায় সেতু থেকে বাসটি খালে পড়লে এ দুর্ঘটনা ঘটে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনায় বাসটি খালে পতিত হলে সাত যাত্রীসহ বাসটির চালক কোনোমতে পাররে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন। বাকি যাত্রীদের খোঁজে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার পর তদন্ত কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশে রাজ্য সরকার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেতুর প্রাচীরে আঘাত হানার পর সারদা ক্যানাল নামের খালটিতে পতিত হয়।

দুর্ঘটনার পর ওই খালে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবারের ওই বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম তদারকি করার জন্য তার সরকারের দুজন মন্ত্রী দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

মধ্যপ্রদেশের ওই সড়ক দুর্ঘটনায় খবরে শোক প্রকাশ করে একটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি তার শোক ও সমবেদনা জানিয়েছেন ওই টুইট বার্তায়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102