প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক | প্রিয় বরিশাল বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
বিশাল গাড়িবহর নিয়ে

ঢাকা থেকে বিশাল গাড়িবহর নিয়ে বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

পথে পথে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানাচ্ছেন। সড়কপথে ছাড়া বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী।

বরিশাল নগরের জিলা স্কুল মাঠে দুপুরে সমাবেশ শুরু হবে। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে পূর্বঘোষিত ছয় সিটিতে সমাবেশের প্রথম কর্মসূচি হচ্ছে বৃহস্পতিবার বরিশালে।

সমাবেশে দেশের ছয় সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বুধবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশ কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102