প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে অনিয়ন্ত্রিত গতি, হেলমেট না থাকায় ! | প্রিয় বরিশাল অনিয়ন্ত্রিত গতি, হেলমেট না থাকায় ! | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

অনিয়ন্ত্রিত গতি, হেলমেট না থাকায় !

বাকেরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
অনিয়ন্ত্রিত গতি, হেলমেট না থাকায়
অনিয়ন্ত্রিত গতি, হেলমেট না থাকায়

কাজ শেষে বাড়ি ফেরা হলো না এনজিও কর্মী ওবায়দুল কবিরের। বেপরোয়া গতি এবং হেলমেট না থাকায় স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে আরেক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তার।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি এলাকায়। উন্নয়ন প্রতিষ্ঠান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) টেকেরহাট শাখায় কাজ করতেন ওবায়দুল কবির (৩৫)। তিনি বরগুনার আমতলী উপজেলার বেতমোর গ্রামের আজিজ তালুকদারের ছেলে।

বিকেল ৩টার দিকে আগেলঝাড়া উপজেলা হয়ে বরিশালের পথে বাড়ি ফিরছিলেন ওবায়দুল কবির। বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তিনি। অপর মোটরসাইকেলের আরোহী আহত হন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, নিহতের পরিবার পুরো ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওবায়দুল কবিরের মোটরসাইকেলের গতি ছিল অনিয়ন্ত্রিত। তার হেলমেট ছিল না। দ্রুতগতিতে এসে স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ওবায়েদুল কবির ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আলাউদ্দিন মিলন বলেন, স্বজনেরা অভিযোগ না করায় এবং তাদের অনুরোধে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় ওবায়েদুল কবিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102