প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম | প্রিয় বরিশাল সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
সম্মেলনে চেয়ার

বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনে বসা নিয়ে চেয়ার ছোড়াছুড়ির জের ধরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রদল কর্মীর নাম শাহাজাদা মোল্লা (৩০)। তিনি মহানগর ছাত্রদলের সহ-সভাপতি পদ প্রত্যাশী। ঘটনার পর তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন,জিলা স্কুলমাঠে সমাবেশ শেষ করে সন্ধ্যার পরে নিজ এলাকায় বাসার পাশেই একটি চায়ের দোকানে বসেছিল শাহজাদা। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কামরুল, টিপু ও কাদের এসে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে শাহজাদার দুই হাতেই গুরুতর জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ছয় সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে লিপ্ত হয় মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হমুায়ূন কবিরের অনুসারীরা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102