প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শিক্ষার্থীদের জন্য ! | প্রিয় বরিশাল শিক্ষার্থীদের জন্য ! | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

শিক্ষার্থীদের জন্য !

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
শিক্ষার্থীদের জন্য

করোনা মহামারির কারণে গত বছর থেকেই ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের ‌‘গুগল ক্লাসরুম’ ও ‘গুগল মিট’ এ বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে।

গুগল জানিয়েছে, তাদের নতুন ফিচার যুক্ত হওয়ায় সারা বিশ্বের ১৭০ মিলিয়ন শিক্ষার্থী ও শিক্ষক গুগল ক্লাসরুম ব্যবহার করে শিক্ষাকার্যক্রম চালাতে পারবে। আগের ভার্সনে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকলেও নতুন ভার্সনটি শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে গুগল।

নতুন ভার্সনে অনলাইনের পাশাপাশি অফ লাইনেও ক্লাস করার ব্যবস্থা রাখা হয়েছে। এন্ড্রোয়েট ও আইওএস উভয় ভার্সনেই নতুন ফিচারের সুবিধা উপভোগ করা যাবে। একই সঙ্গে শিক্ষার্থীরা চাইলে নিজের কাজ নিজেই রিভিউ করতে পারবেন। যেটা আগের অ্যাপ ভার্সনে করার সুযোগ ছিল না।

গুগল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে ক্লাসরুমে আলোচনা করার সুবিধা পাবেন। এতে শিক্ষকরা ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষাও নিতে পারবেন। পরীক্ষার সময় শিক্ষার্থীদের নজরদারি করার ব্যবস্থাও রাখা হয়েছে নতুন ফিচারে।

নতুন ফিচারটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ভাষা। এটি বিভিন্ন ভাষাতে ব্যবহার করা সম্ভব। ফলে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজেদের ভাষাতেও ব্যবহার করতে পারবেন।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের নতুন এই ফিচারের কারণে গুগল মিট ও গুগল ক্লাসরুম দ্রুতই জনপ্রিয়তা পাবে। পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থীরা ঝামেলাহীন ভাবে পড়াশোনা করতে পারবে বলেও ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102