প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শিক্ষার্থীদের অবরোধ স্থগিতের পর শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার | প্রিয় বরিশাল শিক্ষার্থীদের অবরোধ স্থগিতের পর শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

শিক্ষার্থীদের অবরোধ স্থগিতের পর শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
শিক্ষার্থীদের অবরোধ স্থগিতের পর শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ ও রূপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইমান আলী কালু।

ইমান আলী কালু বলেন, এক দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করেছি আমরা। এর মধ্যে শ্রমিকদের মুক্তি না দিলে পরদিন থেকে আবারও আন্দোলনে যাব।

আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক দিনের জন্য স্থগিত করা হয়েছে সড়ক অবরোধ। শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ তিন দফা দাবি না মানলে আবারও মহাসড়ক অবরোধ করব আমরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপু‌লিশ ক‌মিশনার মোকতার হো‌সেন বলেন, শিক্ষার্থীদের দাবির কথা আমরা শুনেছি। একই সঙ্গে ক্যাম্পাসের বাইরে যেসব শিক্ষার্থী থাকেন তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা তদন্তাধীন। তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার গভীর রাতে নগরের রূপাতলী হাউজিং এলাকায় বসবাসকারী অনাবাসিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, আসামিদের নাম উল্লেখ করে মামলা এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দাবিতে শনিবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাস মালিক-শ্রমিক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবরোধ-ধর্মঘটে বরিশাল থেকে দক্ষিণের পাঁচ জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি পথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন এসব পথের যাত্রীরা। তবে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের অবরোধ কর্মসূচি এক দিনের জন্য স্থগিত করলে পরে বাস মালিক-শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছা‌দেকুল আ‌রে‌ফিন ব‌লেন, শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন হবে দ্রুত। তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। আমিও চাই শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তার বিচার হোক।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102