প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত | প্রিয় বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ববি প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পূর্তিতে করোনা সঙ্কটে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকার মধ্যে সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে গতকাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে ভিসি প্রফেসর মো. ছাদেকুল আরেফিন জাতীয় পতাকা এবং মানবিক অনুষদের ডীন ড. মো. মুহাসিন উদ্দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ওয়েবিনারের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, আমরা ভবিষ্যতে কোথায় থাকব সে বিষয়ে পরিকল্পনা এখনই গ্রহণ করতে হবে। কেননা নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ^বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি মানসম্মত গবেষণাও নিশ্চিত করার তাগিদ দেন তিনি। চেয়ারম্যান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল কিবরিয়া, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক শফিকুর রহমান বক্তব্য রাখেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102