প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আইপিএল নিয়ে পাপনের সাথে সাক্ষাৎ করতে চান মুস্তাফিজ | প্রিয় বরিশাল আইপিএল নিয়ে পাপনের সাথে সাক্ষাৎ করতে চান মুস্তাফিজ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

আইপিএল নিয়ে পাপনের সাথে সাক্ষাৎ করতে চান মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
আইপিএল

সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার অনুমতি ইতিমধ্যে দিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু মোস্তাফিজের বিষয়টি এখনও পরিষ্কার নয়। আইপিএলের ওই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। বিসিবি তাই অনুমতি দিলেও ভেতরে ভেতরে অসন্তুষ্টি আছেই।

মোস্তাফিজও ব্যাপারটা আঁচ করতে পারছেন সম্ভবত। তাই সাকিবের মতো সরাসরি ছুটি চাননি, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে গেছেন কাটার মাস্টার। জানতে চেয়েছেন আইপিএল খেলতে যাবেন কি-না। আজ (সোমবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে সেই খবর জানালেন পাপন নিজেই। বিসিবি প্রধান বলেন, ‘মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএলের ব্যাপারে। যাবে কি না জানতে চায়।’

জবাবে সরাসরি আটকে রাখা বা ছেড়ে দেয়ার কথা বলেননি পাপন। বরং তিনি জানালেন, ‘আমি বলেছি দেখো, এখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও, তবে আমাদের একটা চিঠি দাও। আমরা তোমাকে আটকাব না। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়। সাকিবের ব্যাপারটা থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।’

পাপনের কথায় ইঙ্গিত, মোস্তাফিজ চাইলে আইপিএল খেলতে যাওয়ার অনুমতি দেবে বোর্ড। তবে জাতীয় দলের সিরিজ চলার সময় বিদেশি লিগে খেলতে যাওয়ার বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছেন না বোর্ড সভাপতি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102