প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বুধবারের বৈঠকে সমস্যা সমাধানের আশা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির | প্রিয় বরিশাল বুধবারের বৈঠকে সমস্যা সমাধানের আশা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বুধবারের বৈঠকে সমস্যা সমাধানের আশা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
শিক্ষার্থীরা তাদের ওপর চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যসহ সিনিয়র শিক্ষকদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সমস্যা সমাধানে বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রূপাতলী হাউজিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সভার সিদ্ধান্ত হয়।

সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে একটি চলমান সমস্যার সমাধান হবে বলে আশা উপাচার্যের।

তবে শিক্ষার্থীরা তাদের ওপর চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানসহ তিন দফা দাবিতে অটল রয়েছেন।

এর প্রেক্ষিতে উপাচার্য সংশ্লিস্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেন বলে জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসু না হলে ফের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

এদিকে হল খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে এসেছেন। আজ তাদের কোথাও দেখা যায়নি। শিক্ষার্থী নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে হল খুলে দেওয়া আন্দোলনের কোন সম্পর্ক নেই বলে দাবি শিক্ষার্থীদের।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102