প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালগামী সুন্দরবন-১০ লঞ্চের সাথে এমভি ইমামের মুখোমুখি সংঘর্ষ | প্রিয় বরিশাল বরিশালগামী সুন্দরবন-১০ লঞ্চের সাথে এমভি ইমামের মুখোমুখি সংঘর্ষ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালগামী সুন্দরবন-১০ লঞ্চের সাথে এমভি ইমামের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালগামী সুন্দরবন-১০ লঞ্চের সাথে এমভি ইমামের মুখোমুখি সংঘর্ষ

বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতের বেশিভাগই চাঁদপুর থেকে আসা লঞ্চ ইমাম হাসানের যাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ থানার এসআই মো. শহীদ মুঠোফোনে জানান, বরিশালগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চের সঙ্গে চাঁদপুর থেকে সদরঘাটগামী এমভি ইমাম হাসান লঞ্চের সংঘর্ষ ঘটে। এতে অনেক যাত্রী আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা তিনি বলতে পারেননি।

এসআই শহীদ আরও জানান, সংঘর্ষে সুন্দরবন লঞ্চের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এটি অনেক বড় লঞ্চ। সংঘর্ষের পর সেটি গন্তব্যের দিকে রওয়ানা দিয়েছে। অন্যদিকে এমভি ইমাম হাসান তুলনামূলক ছোট। যার কারণে এই লঞ্চের সম্মুখভাগ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে প্রায় সবাই এই লঞ্চের যাত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাসনাবাদ ঘাটের খেয়া মাঝি হোসেন বলেন, আমি ঘাটের কাছাকাছি ছিলাম। হঠাৎ বিকট শব্দে তাকিয়ে দেখি মাঝ নদীতে দুই লঞ্চে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে লঞ্চে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। খেয়া নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে। ছোট লঞ্চের অনেক যাত্রী আহত হয়েছেন। তারা লঞ্চের ভেতর আর্তনাদ করছিলেন।

সদরঘাট নৌ- থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102