প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সংকট নিরসনে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক | প্রিয় বরিশাল সংকট নিরসনে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সংকট নিরসনে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল বিশ্ববিদ্যালয়

চলমান সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১টায় উপাচার্যের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অমিত হাসান রক্তিম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চলমান এই সংকটের স্থায়ী সমাধান প্রত্যাশা করছি। একই সঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে নিশ্চয়তা চেয়েছি।’ বৈঠক শেষে উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা হামলা জড়িতদের দ্রুত বিচার চেয়েছেন। স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনায় বসে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি পূরণে পদক্ষেপ করেছে।

এদিকে মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে না বলে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত অফিস আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত সাতদিন ধরে মহাসড়ক অবরোধসহ নানা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয় দিবস ও চরমোনাই বার্ষিক মাহফিল উপলক্ষে জনদুর্ভোগের কথা চিন্তা করে ২০ ফেব্র“য়ারি থেকে সড়ক অবরোধ স্থগিত রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102