প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ফুডপান্ডায় বাতিল অর্ডারের খাবার পাবেন সুবিধাবঞ্চিতরা | প্রিয় বরিশাল ফুডপান্ডায় বাতিল অর্ডারের খাবার পাবেন সুবিধাবঞ্চিতরা | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ফুডপান্ডায় বাতিল অর্ডারের খাবার পাবেন সুবিধাবঞ্চিতরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
ফুডপান্ডায় বাতিল অর্ডারের খাবার পাবেন সুবিধাবঞ্চিতরা

বাতিল হওয়া অর্ডারের খাবার সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করতে কাজ শুরু করেছে ফুডপান্ডা ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ (মঙ্গলবার) ফুডপান্ডা বাংলাদেশের হেড অব পাবলিক রিলেশন্স সৌরভ দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ফুডপান্ডা প্ল্যাটফর্মে বাতিল হওয়া অর্ডারের খাবার সংগ্রহ করছেন। এসব খাবার নির্দিষ্ট রাইডার হাব থেকে সংগ্রহ করে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হচ্ছে। যার ফলে, বাতিল হওয়া অর্ডারের খাবারের আর অপচয় হবে না। খাদ্য নিরাপত্তা প্রচার ও খাদ্য অপচয় হ্রাস ছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং ফুডপান্ডা বাংলাদেশ উভয় প্রতিষ্ঠানই সংগৃহীত সকল খাবার, সুরক্ষা মান এবং সঠিক প্যাকেজিংয়ের কথা বিবেচনা করে পুনরায় বিতরণে অঙ্গীকারবদ্ধ।

আরও বলা হয়, সারাদিন রাইডারদের দ্বারা নির্দিষ্ট হাবে ফিরিয়ে আনা খাবারগুলো যাতে খাওয়ার জন্য নিরাপদ থাকে এটাও নিশ্চিত করে ফুডপান্ডা। অন্যদিকে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা নিশ্চিত করেন, যেন খাবারগুলো সময় মতো তুলে নেওয়া হয় এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা আম্বারিন রেজা বলেন, খাবারের অপচয় রোধে বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বলে আমরা অত্যন্ত আনন্দিত। এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা শুধু খাবারের অপচয় কমাতেই সক্ষম হবো না, পাশাপাশি সময়ের সঙ্গে আমরা দুর্দশাগ্রস্ত মানুষদের খাবার দিয়ে সহায়তা করতে পারবো। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগটি আমাদের কমিউনিটিতে এবং সর্বোপরি দেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাস বলেন, এক টাকায় আহার কর্মসূচির মাধ্যমে কয়েক লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার পরেও খাবার অপচয়ের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে না পেরে আমরা খাদ্য বিতরণ নিয়ে সন্তুষ্ট ছিলাম না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে খাবার সংগ্রহ করে সেগুলো ভাসমান মানুষদের কাছে পৌঁছে দেওয়া নিয়ে গত তিন বছরের আমাদের লালিত স্বপ্ন ফুডপান্ডার সঙ্গে বড় আকারে এখন যাত্রা শুরু করেছে। এই যাত্রায় বিদ্যানন্দের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফুডপান্ডাকে

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102