প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ব‌রিশালে ট্রাক-মোটরসাইকেল নিহত ১ | প্রিয় বরিশাল ব‌রিশালে ট্রাক-মোটরসাইকেল নিহত ১ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ব‌রিশালে ট্রাক-মোটরসাইকেল নিহত ১

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
ব‌রিশালে ট্রাক-মোটরসাইকেল নিহত ১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহীর নাম শরীফ শেখ। এ সময় আলামিন নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে। আহত আলামিন একই এলাকার মো. ইউনুসের ছেলে।

আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শরীফ ও আলামিন মোটরসাইকেলে করে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাই এর মাহফিলে জুমআর নামাজ আদায়ের জন্য আসছিলেন। পথে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করে। আর আহত আলামিনকে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, নিহতের মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছগির হোসেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102