প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ভুত আতংকে হল ছাড়ছে শিক্ষার্থীরা | প্রিয় বরিশাল বরিশালে ভুত আতংকে হল ছাড়ছে শিক্ষার্থীরা | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ভুত আতংকে হল ছাড়ছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে ভুত আতংকে হল ছাড়ছে শিক্ষার্থীরা

বরিশালের একটি প্রাইভেট নার্সিং ইন্সটিটিউটের বহুতল ভবনের আবাসিক হলে ভুত আতংক দেখা দিয়েছে। এ কারণে ওই প্রতিষ্ঠানের ৬০ জনের মধ্যে ৪৫ শিক্ষার্থীই হোস্টেল ছেড়েছে। তারা বিশ্বাস করে ভবনের ছাদে এবং কক্ষে ভুতের উপস্থিতি রয়েছে। সম্প্রতি ওই বিশ্বাসে সেখানকার শিক্ষার্থীদের মধ্যে ভুত আতংক ছড়িয়ে পড়লে ছয় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। ভুতের ভীতি দূর করতে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ে এর সাথে সাথে প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাতের ব্যবস্থা করা হলেও ভুতভীতি কাটেনি শিক্ষার্থীদের।

জমজম নার্সিং ইন্সটিটিউটের ৫ম তলায় ম্যাটস্ এবং ৬ষ্ঠ তলায় ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। বেশ কিছুদিন ধরে আবাসিক ছাত্রীদের কেউ কেউ রাতের বেলা ছাদে হাটাহাটির শব্দ শুনতে পান। আবার কখনও কক্ষের মধ্যে অস্বাভাবিক ছায়া দেখতে পান। গেল ১২ ফেব্রুয়ারী রাতে কয়েকেজন শিক্ষার্থী হোস্টেলের ছাদে ভূতের হাটাহাটির শব্দ পান এবং কক্ষে ভুতের ছায়া অনুভব করে। বিষয়টি পুরো হোস্টেলে ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে পড়েন অন্য শিক্ষার্থীরা। এ সময় ৪ ছাত্রী জ্ঞান হারালে তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আবাসিক ছাত্রীদের ভীতি দূর করতে কাউন্সিলিংয়ে ব্যবস্থা করা হয়েছিলো। ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে হুজুর এনে মিলাদ-দোয়ার আয়োজন করা হয়। এরপরও তাদের ভয় কাটেনি, উল্টো তারা অসুস্থ হয়ে পড়ে, বললেন ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেন এমন ঘটনা ঘটলো তা তদন্ত চলছে, বললেন এ উপ-পরিদর্শক।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102