প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ছেড়ে গেল প্রেমিক, নিজেই নিজেকে বিয়ে করলেন তরুণী | প্রিয় বরিশাল ছেড়ে গেল প্রেমিক, নিজেই নিজেকে বিয়ে করলেন তরুণী | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ছেড়ে গেল প্রেমিক, নিজেই নিজেকে বিয়ে করলেন তরুণী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
ছেড়ে গেল প্রেমিক, নিজেই নিজেকে বিয়ে করলেন তরুণী

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক তরুণী প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর নিজেই নিজেকে বিয়ে করেছেন। সে বিয়েও আবার নামে মাত্র বিয়ে নয়, একেবারে অনুষ্ঠান করে নিজেকে বিয়ে করেছেন তিনি। এ অনুষ্ঠানে ওই তরুণীর প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এমনকী বিয়ের পর প্রথা মেনে আয়নাতেই নিজেকে চুমুও খান ওই তরুণী।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার বাসিন্দা ওই তরুণীর নাম, মেগ টেইলর মরিসন (৩৫)। তিনি সব সময়ই ২০২০ সালের হ্যালোইনের দিন তার প্রেমিককে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি অনেক ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তার হ্যালোইনে বিয়ে করার বহুদিনের ইচ্ছা ভেস্তে যেতে পারে। তবে বিয়ের পরিকল্পনা বদলাননি তিনি। এরপরই নিজেকে নিজে বিয়ে করার পরিকল্পনা করতে শুরু করেন মেগ টেইলর। অনেক পরিকল্পনা করে ঠিক করেন কোনো বর ছাড়াই বিয়ে করবেন তিনি।

এরপরই ৩৫ বছর বয়সী মেগ নিজের জন্য একটি কেক অর্ডার করেন। কেনেন একটি হিরের আংটি। যদিও মেগের এই পরিকল্পনায় তার পরিবারের এবং বন্ধুরা প্রথমে মত দেননি। তবে মেগের ইচ্ছার কারণে পরে তারা আর আপত্তি করেননি। এরপরই এয়ার বিএনবিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একেবারে কনের বেশেই হাজির হন মেগ। নিজেই নিজেকে আংটিটি পরান। এরপর নিজের লিখে আনা নোটটিও পড়েন। কিন্তু প্রথা মেনে চুমুও তো খেতে হবে। সেটা কীভাবে হবে? এরপর আয়নায় নিজের প্রতিবিম্বে চুমু খান তিনি।

মেগের বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তার এই পদক্ষেপের প্রশংসাও করেছেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেগ জানান, এভাবে নিজেকে বিয়ে করার বিষয়টি অনেকেই বুঝবে না। এটা আসলে নিজের ইচ্ছাকে সম্মান জানানো। ‘আমি নিজেকে ভালবাসার অভিনয় হিসাবে নিজেকে বিয়ে করতে চেয়েছিলাম’ মেগ বলেন।

সুত্রঃ কালের কণ্ঠ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102