প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে চুরি যাওয়া ৭৪ গরু মহিষ উদ্ধার | প্রিয় বরিশাল বরিশালে চুরি যাওয়া ৭৪ গরু মহিষ উদ্ধার | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে চুরি যাওয়া ৭৪ গরু মহিষ উদ্ধার

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মার্চ, ২০২১
বরিশালে চুরি যাওয়া ৭৪ গরু মহিষ উদ্ধার

বরিশাল জেলার হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে চোরাইকৃত ৭৪টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত গবাদিপশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। এ ঘটনায় চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে।

আটককৃত শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখতো।

পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো।

গ্রেফতারকৃত চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102