প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত | প্রিয় বরিশাল ভোলার অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ মার্চ, ২০২১
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (০৫ মার্চ) দুপুরে আবুল কালাম আজাদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। বিকেলে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

ভোলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ দুই মাস ঢাকায় পুলিশ লাইনে ট্রেনিংয়ে ছিলেন। ট্রেনিং শেষে ২৭ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচনে দায়িত্বপালন করেন। ২ মার্চ থেকে জ্বর-সর্দি অনুভব করলে ভোলা সদর হাসপাতালে করোনা পরীক্ষা করান। শুক্রবার করোনা পজিটিভ আসে তার। বিকেলে ঢাকার পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়। গত কয়েকদিন বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।

করোনার পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, গত দুই মাস ঢাকায় ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিং শেষে ভোলায় এসে নির্বাচনী মাঠে দায়িত্বপালন করেছি। হঠাৎ দুদিন ধরে জ্বর-সর্দি অনুভব করি। করোনা পরীক্ষার পর শুক্রবার পজিটিভ প্রতিবেদন আসে। উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকায় পুলিশ লাইন হাসপাতালে যাচ্ছি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102