প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের নারীরা অংশ নিচ্ছেন ফুটবল | প্রিয় বরিশাল বরিশালের নারীরা অংশ নিচ্ছেন ফুটবল | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালের নারীরা অংশ নিচ্ছেন ফুটবল

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শনিবার, ৬ মার্চ, ২০২১

প্রথমবারের মতো জাতীয় ওমেন্স ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছে বরিশালের নারী খেলোয়াড়রা। ওমেন্স লিগে ‘কীর্তনখোলা এফসি’র ব্যানারে খেলবেন বরিশালের নারী ফুটবলাররা। লিগে অংশ নিতে যথাযথ প্রস্তুতি নিচ্ছেন তারা।

২০১৭ সালে কীর্তনখোলা এফসির পথচলা শুরু। বিগত দিনে সীমিত পরিসরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাবটি। ওমেন্স লিগের মধ্য দিয়ে বড় কোনো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বরিশালের ক্লাবটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী এবারের ওমেন্স লিগে অংশগ্রহণের জন্য ১৬টি দল আবেদন করেছে। এ তালিকায় বরিশাল বিভাগের কীর্তনখোলা এফসিও রয়েছে।

কীর্তনখোলা এফসি ক্লাবের সভাপতি ডা. মো. ফরিদ হোসেন বলেছেন, আমরা দল প্রস্তুত করে অনুশীলন শুরু করে দিয়েছি, ইতোমধ্যে বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ১৬টি দল অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও চিঠি দিয়েছে। তার মধ্যে কীর্তনখোলা এফসি অন্যতম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, আমরা বরিশাল থেকে একটি টিমের চিঠি পেয়েছি। খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : যুগান্তর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102