প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিয়ের প্রস্তাব দিয়ে মারধরের শিকার, অপমানে আত্মহত্যা | প্রিয় বরিশাল বিয়ের প্রস্তাব দিয়ে মারধরের শিকার, অপমানে আত্মহত্যা | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বিয়ের প্রস্তাব দিয়ে মারধরের শিকার, অপমানে আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মার্চ, ২০২১
বিয়ের প্রস্তাব দিয়ে মারধরের শিকার, অপমানে আত্মহত্যা

শুক্রবার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মতি হাওলাদার।

বিয়ের প্রস্তাব দিয়ে মারধরে শিকার হওয়ার অপমান সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মতি হাওলাদার।

তার চাচা মাহতাব হাওলাদার নিউজবাংলাকে বলেন, একই গ্রামের এক তরুণীর সঙ্গে তার ভাতিজা মতি হাওলাদারের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে মতি তার এক আত্মীয়ের মাধ্যমে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু মেয়ের বাবা এ প্রস্তাব ফিরিয়ে দেন।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়ের বাড়ির সামনে মতিকে ঘোরাঘুরি করতে দেখলে মেয়ের বাবা ও ভাইদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মতিকে মারধর করেন।

এ ঘটনার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পারে মাছ ধরতে গেলে একটি গাছের সঙ্গে মতির মরদেহ ঝুলতে দেখে অন্যদের খবর দেন। রাত সাড়ে আটটার দিকে তালতলী থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102