প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সহপাঠীর ওপর হামলা চেষ্টার ঘটনায় ববি শিক্ষার্থীকে শোকজ | প্রিয় বরিশাল সহপাঠীর ওপর হামলা চেষ্টার ঘটনায় ববি শিক্ষার্থীকে শোকজ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সহপাঠীর ওপর হামলা চেষ্টার ঘটনায় ববি শিক্ষার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মার্চ, ২০২১

সহপাঠীর ওপর হামলা চেষ্টার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। তিনি কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে লিখিত বক্তব্য প্রদান করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ মিলান আমাদের কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে উল্লেখ করা হয়, মিলানের সহপাঠী শাহবাজ মিঞা শোভন বুধবার রাতে স্থানীয় কিছু কিশোর সন্ত্রাসী দ্বারা হামলা চেষ্টা চালায়।এ ঘটনার তদন্ত স্বার্থে শোভনের কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে।

এ ব্যাপারে শাহবাজ মিঞা শোভন বলেন,’বিষয়টি ছিল নিছক ভুলবোঝাবুঝি। আমরা দুই পক্ষ ইতোমধ্যে মিমাংসার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি নিয়মানুযায়ী শোকজের জবাব দেবো’।

উল্লেখ্য, ফেসবুকে বিব্রতকর মন্তব্যের জেরে গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া যায়।গত বুধবার রাত ১২টার দিকে নগরীর চৌমাথা এলাকায় এই ঘটনা ঘটে। এবিষয়ে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী শাহরিয়ার আহমেদ মিলান বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102