প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দুই মাদককারবারির কারাদণ্ড | প্রিয় বরিশাল বরিশালে দুই মাদককারবারির কারাদণ্ড | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে দুই মাদককারবারির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
বরিশালে দুই মাদককারবারির কারাদণ্ড

বরিশালে মাদককারবারি তপন কুমার শিকারীকে নয় বছর ও মোখলেছুর রহমানকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তপন কুমার শিকারী পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া এলাকার হরলাল শিকারীর ছেলে ও মোখলেছুর রহমান কুমিল্লা জেলার মেঘনার বড় নয়াগাঁও এলাকার আ. জলিল মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় তপন ও মোখলেছুর আদালতে উপস্থিত ছিল বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশালের দোয়ারিকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তপনকে ও ৬২০ পিস ইয়াবাসহ মোখলেছুরকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ এপ্রিল তদন্তকারি কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হালদার মামলার চার্জশিট জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রায় শেষে দণ্ডপ্রাপ্ত দু’জনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102