প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে যুবকের হাতে ইয়াবা তুলে দিলেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা, ভিডিও ভাইরাল | প্রিয় বরিশাল যুবকের হাতে ইয়াবা তুলে দিলেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা, ভিডিও ভাইরাল | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

যুবকের হাতে ইয়াবা তুলে দিলেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
যুবকের হাতে ইয়াবা তুলে দিলেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

বরিশালে এক যুবককে আটকের পর তার হাতে ইয়াবা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস কক্ষে নির্যাতনের ভিডিও ফাঁস হয়েছে। অকারণে নির্যাতন করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী যুবক মারুফ সিকদারের। এ ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা।

ভিডিওতে দেখা যায় যুবকের হাতে হ্যান্ডকাফ। এর মধ্যেই হাতে তুলে দেওয়া হয় কয়েক পিস ইয়াবা। এরপর ওই ইয়াবা গুনতে বলা হয়। নির্যাতনের এক পর্যায়ে পানি চাইলে করা হয় নিষ্ঠুর আচরণ। সঙ্গে ছিল অশ্রাব্য ভাষায় গালাগাল।

পাশেই লাঠি হাতে দাঁড়িয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। ভিডিও ফুটেজে দেখা যায়,আব্দুল মালেক আটক মারুফ সিকদারকে নির্যাতন করেন এবং তিনিই মারুফের হাতে ইয়াবা তুলে দেন।

নির্যাতনের কথা স্বীকর করেন মারুফ। তবে ১৭ দিন হাজতবাসের পর কারাগার থেকে মুক্ত হলেও ফের হয়রানির আশঙ্কায় তেমন কিছু বলতে চাননি তিনি।

তবে ওই যুবককে সাক্ষীদের সামনে ইয়াবাসহ আটক করার দাবি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। নির্যাতন কিংবা ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত বছর ২২ সেপ্টেম্বর নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে মারুফ সিকদার নামে ওই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। সেই রাতেই ঘটে এই নির্যাতনের ঘটনা। তবে ইয়াবা উদ্ধারের অভিযোগে ওই রাতেই বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পায় মারুফ।

দিনমজুর বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মারুফ ছোট। মাদক উদ্ধারের ওই মামলায় মারুফের পরিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সঙ্গে আপসের চেষ্টা করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102