প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক প্রত্যাহার | প্রিয় বরিশাল বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক প্রত্যাহার | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক প্রত্যাহার

বরিশালে এক যুবককে আটকের পর মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস কক্ষে নিয়ে হাতকড়া পড়িয়ে হাতে ইয়াবা দিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার শেষ বিকেলে এক অফিস আদেশে তাকে বরিশাল কার্যালয় থেকে প্রত্যাহার করে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অপরদিকে সংস্থার মহাপরিচালকের নির্দেশে ওই ঘটনা তদন্ত করছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক। দ্রুত সময়ের মধ্যে অভিযোগ তদন্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন দেয়ার কথা বলেন সংস্থার বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। তদন্তে আসামি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে মারুফ সিকদার (২০) নামে এক যুবককে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে ওই যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে হাতকড়া পড়িয়ে হাতে ইয়াবা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে সংস্থার পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সম্প্রতি ফাঁস হয়ে যায়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102