প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলো ববির গবেষণা টিম | প্রিয় বরিশাল ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলো ববির গবেষণা টিম | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলো ববির গবেষণা টিম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলো ববির গবেষণা টিম

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম অর্জন করেছে ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১১-১৩ মার্চ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর আয়োজনে ৩ দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সের মূল থিম ছিল ‘ইনোভেশন ফর টুমোরো’।

আন্তর্জাতিক এ কনফারেন্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো খোরশেদ আলম এর গবেষণা টিম থেকে ২টি অ্যাবস্ট্রাক্ট গৃহীত হয়। যার মধ্যে একটি ড. মো. খোরশেদ আলম নিজে উপস্থাপন করেন এবং পোস্টারটি তার থিসিস শিক্ষার্থী তৌহিদুর রহমান উপস্থাপন করেন।

১৭৫টি পোস্টারের মধ্যে বিচারকরা গবেষণাকর্মটির অরিজিনালিটি বিবেচনায় তিনটিকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নির্বাচিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুর রহমান উপস্থাপিত পোস্টারটি ২য় বেস্ট পোস্টার আওয়ার্ডের জন্য নির্বাচিত হয়।

গবেষষণা প্রকল্পটিতে ড. মো. খোরশেদ আলম ও টিমের অন্য সদস্যরা ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম কাড়াল যুক্ত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চেীধুরী নওফেল, বিসিএসআইআর চেয়ারম্যান এবং কনফারেন্স চেয়ার প্রফেসর ড. আফতাব আলী শেখের কাছ থেকে গবেষণা টিমের প্রধান হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ড. মো. খোরশেদ আলম।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ববির গবেষণা টিমের এ সফলতার জন্য টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রাপ্তি শিক্ষার্থীদের মনোবলকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং এ অর্জন অন্যদের অনুপ্রেরণা জোগাবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102