প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভান্ডারিয়ায় অটোরিকশা-ট্রলির সংঘর্ষে বৃদ্ধ নিহত | প্রিয় বরিশাল ভান্ডারিয়ায় অটোরিকশা-ট্রলির সংঘর্ষে বৃদ্ধ নিহত | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ভান্ডারিয়ায় অটোরিকশা-ট্রলির সংঘর্ষে বৃদ্ধ নিহত

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
ভান্ডারিয়ায় অটোরিকশা-ট্রলির সংঘর্ষে বৃদ্ধ নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে মো. হাবিব মীর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও নয়জন আহত হয়েছেন।

রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ভান্ডারিয়া-চরখালী সড়কের দক্ষিণ শিয়ালকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছয় জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত হাবিব মীর জেলার ইন্দুরকানী উপজেলা সদরের মৃত ওহাব মীরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে ভান্ডারিয়া থেকে ছেড়ে চরখালীর উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে ইটবহনকারী একটি ট্রলি চাপা দেয়। এতে ওই অটোরিকশায় থাকা সবাই আহত হন। গুরুতর আহত মো. হাবিব মীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলী আজিম জানান, মো. হাবিব মীর নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহতদের ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহত হাবীব মিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102