প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে মেম্বার প্রার্থীর বিষপান | প্রিয় বরিশাল বরিশালে মেম্বার প্রার্থীর বিষপান | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে মেম্বার প্রার্থীর বিষপান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
বরিশালে সরকারী নতুন বই কেজি দরে বিক্রি

মনোনয়নপত্র দাখিল না করার জন্য প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে মানসিক ভারসাম্য হারিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মেম্বার প্রার্থী। মুমূর্ষ অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

চিকিৎসাধীন সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী ও সাবেক মেম্বার হাফিজুর রহমান জানান, আগামী ১১ এপ্রিলের প্রথম ধাপের ইউপি নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন।

তিনি আরও জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার জনপ্রিয়তায় ঈশ্বান্মিত হয়ে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খোকন হাওলাদার ও তার লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উল্লেখিতরা তাকে মনোনয়নপত্র জমা না দেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এতে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার জন্য বুধবার সকালে বিষপান করেন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102