প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ নয়: ববি উপাচার্য | প্রিয় বরিশাল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ নয়: ববি উপাচার্য | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ নয়: ববি উপাচার্য

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোন আপোষ নয়: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, ‘ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কখনো কোন আপোষ করা হবে না৷ বাঙালি জাতির চেতনার সঙ্গে এই বিষয়গুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই যত ষড়যন্ত্রই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবো আমরা’।

বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড.খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের শিক্ষক সায়মা আক্তার শশী, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ বাহাউদ্দীন গোলাপ, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুমন প্রমুখ।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102