প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মওদুদের মৃত্যুতে বরিশাল বিএনপি’র কালো ব্যাজ ধারণ | প্রিয় বরিশাল মওদুদের মৃত্যুতে বরিশাল বিএনপি’র কালো ব্যাজ ধারণ | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

মওদুদের মৃত্যুতে বরিশাল বিএনপি’র কালো ব্যাজ ধারণ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
কালো ব্যাজ ধারণ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বরিশালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।

এ সময় মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিরবতা পালন করেন। পরে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102