প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আ.লীগের ৫ প্রার্থী | প্রিয় বরিশাল গৌরনদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আ.লীগের ৫ প্রার্থী | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

গৌরনদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আ.লীগের ৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। বিকেল ৫টা পর্যন্ত ৭টির মধ্যে ৫টি ইউনিয়নে অন্য কোনো প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা না দেয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন।

তারা হলেন- উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নুর আলম সেরনিয়াবাত, চাঁদশী ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সৈয়দ নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে গোলাম হাফিজ মৃধা ও বাটাজোর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আব্দুর রব হাওলাদার।

এছাড়া বার্থী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দিলেও তা প্রত্যাহার করে নেয়া হবে বলে এলাকায় গুঞ্জন চলছে।

গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলার স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। তবে খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া নলচিড়া ও বাটাজোর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

এছাড়া বার্থী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রাজ্জাক হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দেন। তবে উপজেলার শরিকল ইউনিয়ন পরিষদের চিত্র ছিল ভিন্ন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন মনোনীত শাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম আজিজ, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র হালদার মনোনয়নপত্র জমা দেন।

গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার জানান, খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া নলচিড়া ও বাটাজোর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি।

বার্থী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া আমিনুল ইসলাম শাহীন বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে প্রত্যাহারের জন্য বিভিন্ন জায়গা থেকে অনুরোধ করা হচ্ছে। এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আগামীকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই। যাচাই-বাছাইতে কী হয় দেখা যাক। এরপর চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব।

উল্লেখ, ১৯ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৫ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ১১ এপ্রিল গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102