প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিএনপি নেতা জিয়া সিকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা | প্রিয় বরিশাল বিএনপি নেতা জিয়া সিকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বিএনপি নেতা জিয়া সিকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
বিএনপি নেতা জিয়া সিকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার ও তার স্ত্রী শাহানা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে জাল-জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়েছে। জমি বিক্রির নামে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি করেন শহরের বাংলাবাজার শাহেবের বাজার এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী একে এম আরিফুর রহমান খান নামক এক ব্যক্তি। কোতয়ালি মডেল থানা পুলিশ মামলাটি গ্রহণ করলেও বিষয়টি অনেকটা লুকোচাপা রয়েছে। এছাড়া এই মামলার বাকি তিন আসামী বিএনপি নেতার সহযোগী কাওসার মোল্লা (৪০), শাকিল (৩০) এবং নাসির সিকদার (৪৫)।

বাদী একে এম আরিফুর রহমান খানের অভিযোগ- শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার রুপাতলী পল্লীবিদ্যুৎ মসজিদ সংলগ্ন ৪৭ শতাংশ জমি নিজের দাবি করে বিক্রির কথা জানান। এই জমি আমি ক্রয়ের বিষয়টি অবহিত করলে তিনি সম্মত হন এবং ২০১৯ সালের তিন জুন ২০ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি বায়নাচুক্তি করে বুঝিয়ে দেন। পরবর্তীতে আমি সেখানে মাটি ভরাটসহ প্রায় ৭ লাখ টাকার কাজ করলে জনৈক সুখলাল আশ্চর্যের ওয়ারিশ হিসেবে বেশ কয়েকজন জমিটি দাবি করেন। এবং একটা পর্যায়ে প্রকাশ পায় জমিটি নিয়ে মামলাও চলমান আছে।

বিরোধপূর্ণ ভুমি নিতে আমি আগ্রহী না জানিয়ে চেক মারফত দেওয়া ২০ লাখসহ সর্বমোট ২৬ লাখ টাকা ফেরত চাইলে তিনি দেই, দেব করে ঘুরাতে থাকেন। এরপর দেড় বছর ঘুরানোর পরে একদিন জানান মূল টাকার ২৫ লাখ ফেরত দিবেন, কিন্তু কবে দিবেন তা স্পষ্ট করেনি। তারপরে আরও ৬ মাস কেটে গেলে সাম্প্রতিকালে জিয়া উদ্দিন সিকদারের সাথে বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সম্মুখ দেখা হলে আরিফুর রহমান খান টাকাগুলো ফেরত চান। এসময় বিএনপি নেতা জিয়া প্রতিত্তোরে সাফ হুমকিস্বরুপ জানিয়ে দেন, কোনো একদিন বিএনপি ক্ষমতায় আসলে তিনি মেয়র হবেন এবং তখন অর্থ বা জমি বুঝিয়ে দেবেন।

বাদী জানান, এই ঘটনায় গত ৮ মার্চ কোতয়ালি মডেল থানা পুলিশে একটি অভিযোগ করলে সেটি তদন্ত করে ১৫ মার্চ এজাহার হিসেবে গ্রহণ করেন ওসি।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102