প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ | প্রিয় বরিশাল বরিশালে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১১ এপ্রিল, ২০২১
বরিশালে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় ১০-১২টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন মোবাইল ফোনে জানান, রোববার আনুমানিক ভোররাত ৪টার দিকে কয়েকশ’ লোক একত্র হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ওই গ্রামে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই এলাকার কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। পরে স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ করতে গেলে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

এ সময় হামলাকারীদের আঘাতে পার্শ্ববর্তী আশা গ্রামের বাসিন্দা সাইফুল সর্দার (৩০) নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১০-১২ জন আহত হন। হামলাকারীরা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

চেয়ারম্যান আরও জানান, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক বলেও দাবি করেছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক বলে তিনি জানান।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দক্ষিণ উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিলন চৌধুরী এবং স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া ভাঙচুরের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102