প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নলছিটিতে নৌকার কার্যালয় পোড়ানো মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার | প্রিয় বরিশাল নলছিটিতে নৌকার কার্যালয় পোড়ানো মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

নলছিটিতে নৌকার কার্যালয় পোড়ানো মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খানের নির্বাচনী কার্যালয় পোড়ানো মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যারাতে শহরের সাথীরমোড় নামক স্থান থেকে এই মামলার প্রাধান আসামি গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এর আগে মামলাটি করেন স্থানীয় রেজাউল ইসলাম বাবু তালুকদার নামের এক ব্যক্তি। মামলার বাদী আওয়ামী লীগের প্রার্থীর কর্মী বলে জানা গেছে। মামলা গ্রহণ ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি রাত সাড়ে ১০টার দিকে বরিশালটাইমসকে মুঠোফোনে নিশ্চিত করেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।

স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গ্রেপ্তার গোলাম মোস্তফা ফিরোজ তৎসময়ে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মসূচিতে তাকে উপজেলা পর্যায়ের নেতাদের সাথে এবং অগ্রভাগে থাকতে দেখা যায়।’
থানা পুলিশের সূত্র জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে নলছিটি পৌর এলকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।ওসি জানান, কার্যালয় পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজসহ ২৫ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ জনকে অজ্ঞাত দেখিয়ে প্রার্থীর পক্ষে কর্মী বাবু তালুকদার বুধবার সন্ধ্যায় মামলা করেন। এই মামলার পরপরই শহরে অভিযান চালিয়ে প্রধান আসামি গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102