প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ছবিটি বিএনপির রুমিন ফারহানার নয়, ডা. শামীমার | প্রিয় বরিশাল ছবিটি বিএনপির রুমিন ফারহানার নয়, ডা. শামীমার | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ছবিটি বিএনপির রুমিন ফারহানার নয়, ডা. শামীমার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
ছবিটি বিএনপির রুমিন ফারহানার

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি (যা স্রেফ গুজব) সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মুখে মাস্ক পরা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে না জেনে গুজব ছড়াচ্ছে অনেকেই।জানা গেছে, ছবিটি বিএনপি এমপি রুমিন ফারহানার নয়। এটা ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. শামীমা আক্তারের ছবি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ডা. শামীমা নিজ কর্মস্থল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন

ডা. শামীমা আক্তার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ভিজ্যুয়াল বিভাগের কর্মী আলভি নাভিদ অর্ণবের সহধর্মিণী।নিজের ছবি এভাবে ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিব্রত ডা. শামীমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যালে করোনার ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ বিকেলের দিকে দেখি আমার ছবি রুমিন ফারহানার নামে চালিয়ে দেয়া হয়েছে। এতে আমি চরম বিব্রত।

আরো জানা গেছে, সকালে ঢাকা মেডিক্যালে যখন টিকাদান চলছিল, তখন সংসদ অধিবেশনে ছিলেন বিএনপির এমপি রুমিন ফারহানা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102