প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এ সরকারের অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি: ইবরাহিম | প্রিয় বরিশাল এ সরকারের অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি: ইবরাহিম | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

এ সরকারের অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি: ইবরাহিম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

শুধু চট্টগ্রাম সিটির এ নির্বাচন নয়, এ সরকারের অধীনে অতীতের একটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ‘সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। অনিয়ম, সহিংসতা ও রক্তপাত ঠেকাতে পারেনি প্রশাসন। বিরোধী দলের সমর্থকদের ওপর হামলার দায়ও সরকার এড়াতে পারে না।

কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ভোটকেন্দ্রের গেটে জটলা, ভেতরে ভোটার নেই। ইভিএমের গোপন কক্ষে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি; এসব কিছুই প্রমাণ করে যে— এ সরকার গণতন্ত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যেন-তেনভাবে ক্ষমতায় টিকে থাকাই তাদের উদ্দেশ্য।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102