প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে-সরোয়ার | প্রিয় বরিশাল জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে-সরোয়ার | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে-সরোয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ মে, ২০২১
????????????????????????????????????

শামীম আহমেদ ॥ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে।

 

অন্যদিকে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশে প্রথম সংসদীয় পদ্ধতির রাজনীতি চালু করে বিরল ইতিহাস সৃষ্টি করেছিল।

স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সেদিন দেশের গণতন্ত্র ধ্বংশ করে একদলীয় শাষণ ব্যবস্থা চালু করার কারনেই আওয়ামী লীগের একটি অংশ তাদের অপরাজনীতির অবসান ঘটিয়েছিল।

 

সরোয়ার আরো বলেন, আওয়ামী লীগ আজ স্বাধীনতার পূর্বের কথা জনগনের সামনে তুলে ধরছে না। ৬ দফা ও ১১ দফা আন্দোলনে কোন স্বাধীনতার কথা ছিল না।

 

ঘোষনা ছাড়া কোন দেশে সশ্রস্ত্র যুদ্ধ হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন যুদ্ধ ঘোষনা করে ছিল বলেই সকলেই সশ্রস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এর পূর্বে আওয়ামী লীগ নেতারা কোথায় ছিলেন বলে তিনি তাদের প্রতি প্রশ্ন রাখেন।

 

আজ (৩০ মে) বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন।

 

বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি সৈয়দ আহসান উল কবীর হাসান, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, মহিলাদল নেত্রী শামিমা আকবর, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজামান শামীম প্রমুখ।

 

অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার আরো বলেন, ৭৪ সালে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংশ করার কারনেই এদেশে দূরভিক্ষ হয়েছিল।

 

আবার তারা রাতের আধারে জনগণের ভোটের অধিকার কেরে নেয়ার কারনেই একদিন এদেশে আওয়ামী লীগ ঘৃনিত দলে পরিনত হবে জনগণের কাছে।

 

এসময় সরোয়ার আরো বলেন আজ যারা দলের মধ্যে বিভক্তি করার চেষ্টা তারা কোনদিনই সফল হবেন না। দলে বিভক্তি করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবেনা। তেমনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের কাছ থেকে মুক্ত করা যাবে না।

 

তাই দলে বিভক্তি নয় এক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। আর দলের ভিতর বিভক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সাধারন গনগণই প্রতিহত করবে।

অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, শ্রমিকদল,মহিলাদল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে।

 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

 

অপর দিকে দলীয় কার্যালয়ের নিচতলায় জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, সাবেক কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ অধ্যক্ষ আঃ রসিদ খান, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি, কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষকদল সভাপতি মীর মহসিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102