প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত | প্রিয় বরিশাল বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত

সম্মেলনের প্রায় ১৩ মাস অতিবাহিত হবার পর বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এ বছরের শুরুতে। এরপরই বর্ধিত সভা করে নিজেদের আওতাধীন ৩০ টি ওয়ার্ড পর্যায়ের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন সভাপতি-সাধারণ সম্পাদক। তাদের নির্দেশনা মোতাবেক আগামী ৩০এ জানুয়ারির মধ্যে কমিটির খসড়া তালিকা দফতর সেলে জমা দিতে বলা হয়। ইতোমধ্যে মহানগর আওয়ামীলীগের দফতর সেলে জমা পড়তে শুরু করেছে ওয়ার্ড কমিটি গুলোর তালিকা। যা যাচাই বাছাই করে দ্রুত প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, এবার কমিটির ধরন ও আকার বিগত দিনের চেয়ে কিছুটা ভিন্ন হবে।মোট ৬৯ সদস্য বিশিষ্ট করা হবে পূর্ণাঙ্গ কমিটি। এর বাইরে দশজন হবেন উপদেষ্টা। এই ৬৯ সদস্যের মধ্যে বিগত দিনের চেয়ে কয়েকটি পদ বৃদ্ধি করা হবে। তবে কয়েকটি ওয়ার্ড কমিটির বর্তমান নেতৃত্ব সূত্রে, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ ২৫ হতে পারবে বলে জানা গেছে।

অন্যদিকে, বিগত দিনের ৬৫ সদস্যের কমিটিতে এবার ৪টি পদ বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে ৬৯। সহ সভাপতি দুটি, যুগ্ম সম্পাদক ১ টি এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে একটি পদ যুক্ত হয়েছে নতুন কমিটিতে। নির্বাহী সদস্য হিসেবে ৩৫ জন এবং সম্পাদকীয় পদে ৩৪ জন নিয়ে গঠিত হবে নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি।

এছাড়া ২০১৯ সালে করা ওয়ার্ডগুলোর আংশিক কমিটি থেকে বাদ পড়বেন মহানগরে জায়গা পাওয়া নেতৃবৃন্দ। বিশেষ করে যারা নগর আওয়ামীলীগের সম্পাদকীয় পদে আসীন হয়েছেন তারা ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারছেন না।

কমিটির খসড়া অনুলিপি ইতোমধ্যে মহানগর আওয়ামীলীগের দফতর সেলে জমা দেবার ব্যাপারে নিশ্চিত করেছে ১১ টি ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী। বাকি ১৯ টি আজ অথবা আগামীকাল জমা দেয়া হবেও বলে জানিয়েছেন একাধিক ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। তবে ওয়ার্ডের কমিটি গুলোয় পদ সংখ্যা বৃদ্ধির কথা নিশ্চিত করেন তিনি। আর যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু জানান, ওয়ার্ড গুলোর পূর্ণাঙ্গ কমিটির প্রাথমিক খসড়া জমা পড়া শুরু হয়েছে। এসব খসড়া যাচাই বাছাই করে শীঘ্রই চূড়ান্ত করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102