প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভারতে আবার বেড়েছে দৈনিক আক্রান্তের হার | প্রিয় বরিশাল ভারতে আবার বেড়েছে দৈনিক আক্রান্তের হার | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ভারতে আবার বেড়েছে দৈনিক আক্রান্তের হার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুন, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ হাজার ৫৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। গত দুই দিন ধরে দেশটিতে আক্রান্তের হার ১ লাখের নীচে থাকলেও দৈনিক মৃত্যুহার থাকছে ২ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২১৯ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জনের। মৃত্যহারে দেশটি এখন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে।

প্রায় ২ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ৯০ হাজারের নীচে। বুধবার তা ফের ৯০ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিদে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। এই বৃদ্ধির জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ কোটি ৯০ লক্ষ। গত দুই দিন ধরে আক্রান্ত ১ লক্ষের নীচে থাকলেও দৈনিক মৃত্যু ২ হাজারের ওপরেই থাকছে।

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক যত মানুষ দেশটিতে নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। আপাতত ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। এর পাশাপাশি দেশের দৈনিক সংক্রমণের হারও কমছে। গত দুই দিন ধরে যা ৫ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৫ হাজারের কিছুটা বেশি।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার সাথে সাথে দেশটিতে বেড়েছে টিকা দেয়ার হার। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ লাখের বেশি জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। জানুয়ারিতে টিকা কার্যক্রম শুরু হওয়ার পর দেশটিতে মোট টিকা দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লাখের বেশি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102