প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাবুগঞ্জে ভূমিহীনদের ঘরের নির্মাণকাজ পরিদর্শনে এডিসি রাজিব আহমেদ | প্রিয় বরিশাল বাবুগঞ্জে ভূমিহীনদের ঘরের নির্মাণকাজ পরিদর্শনে এডিসি রাজিব আহমেদ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বাবুগঞ্জে ভূমিহীনদের ঘরের নির্মাণকাজ পরিদর্শনে এডিসি রাজিব আহমেদ

বাবুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাবুগঞ্জ উপজেলায় ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিব আহমেদ। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার দেহেরগতি ও মাধবপাশা ইউনিয়নের গৃহ নির্মাণকাজ পরিদর্শনে যান তিনি।

এ সময় তিনি বাবুগঞ্জের গৃহহীনদের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি)মোঃ মিজানুর রহমান, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়।

প্রতিটি বাড়ি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। সে হিসেবে এ কর্মসূচিতে মোট ব্যয় হবে ১৫ হাজার ৮২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102