প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩ | প্রিয় বরিশাল করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ পুরুষ ও ৭ জন নারী। ১৭ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১১ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের ২০৪টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৩৯ হাজার ৪৯৭টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।

শনিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১১১ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৪৩ জন (৭৫ দশমিক ৭৪ শতাংশ) ও নারী ১ হাজার ৯৬৮ জন (২৪ দশমিক শূন্য ২৬ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।

বিভাগওয়ারী হিসেবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে এক, খুলনায় এক, বরিশালে এক এবং সিলেট বিভাগে দুজন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102