প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে স্বাক্ষর জাল করে ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ! | প্রিয় বরিশাল গৌরনদীতে স্বাক্ষর জাল করে ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ! | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

গৌরনদীতে স্বাক্ষর জাল করে ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ!

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

কাবিখা প্রকল্পের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে প্রকল্পের ৭৫ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের।

লিখিত অভিযোগে জানা গেছে, চলতি অর্থবছরে স্থানীয় সংসদ সদস্য’র কোঠায় গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে কাবিখা প্রকল্পের মাধ্যমে তিন লাখ টাকা ব্যয়ে প্রকল্পের সভাপতি হিসেবে একটি রাস্তা উন্নয়নের কাজ করেন চাঁদশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মেজবাউদ্দিন।

প্রকল্পের কাজ সমাপ্তির পথে হওয়ায় তিনি (মেজবাউদ্দিন) প্রথম কিস্তির টাকা উত্তোলন করেছেন। পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন তার (মেজবা উদ্দিন) স্বাক্ষর জাল করে দ্বিতীয় কিস্তির ৭৫ হাজার টাকা উত্তোলণ করে আত্মসাত করেছেন চাঁদশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল সরদার।

শুক্রবার সকালে চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মেজবাউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য রাসেল সরদার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102