প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে গুপ্তধনের খোঁজ | প্রিয় বরিশাল বরিশালে গুপ্তধনের খোঁজ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে গুপ্তধনের খোঁজ

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

নিজ বসতবাড়ির আঙ্গিনায় গুপ্তধন তাই বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন খোঁজাখুজি। এমন রহস্যজনক বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে শুক্রবার সকাল থেকে গুপ্তধনের খোঁজে খোঁড়া বিশাল আকৃতির গর্তটি দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় করছেন।

তবে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে তড়িঘড়ি করে গর্তটি কোনরকম ভরাট করে সহযোগিদের নিয়ে আত্মগোপন করেন বড়ির মালিক ইউনুস সরদার।

ঘটনাটি সড়কপথে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্যের জট খুলতে পারেননি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ভুরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র ইউনুস সরদার (৫৫) তার কয়েকজন সহযোগিদের নিয়ে গত ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত নির্জন নিজবাড়ির আঙ্গিনায় বিশাল গর্ত খোড়েন।

শুক্রবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে তড়িঘড়ি করে গর্তটি কোনরকম ভরাট করে সহযোগিদের নিয়ে আত্মগোপন করেন ইউনুস সরদার। তবে গুপ্তধন খোঁজা নাকি রাখার জন্য গর্ত খোড়া হয়েছিলো তা নিশ্চিত করতে পারেননি কেউ।

গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে বাড়ির আঙ্গিনায় সুরঙ্গের মতো সু-বিশাল গর্ত খোড়ার রহস্য উদ্ঘাটনের চেষ্ঠা চলছে।

বাড়ির মালিক ইউনুস সরদার ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ইউনুস সরদারের সাথে ওই গ্রামের আরও তিন ব্যক্তি নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102