প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের উজিরপুরে হত্যা মামলার বাদিকে হত্যা চেষ্ঠা | প্রিয় বরিশাল বরিশালের উজিরপুরে হত্যা মামলার বাদিকে হত্যা চেষ্ঠা | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালের উজিরপুরে হত্যা মামলার বাদিকে হত্যা চেষ্ঠা

শামীম আহমেদ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদি বিধবা স্ত্রীকে এবার হত্যার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতনসহ শ্লীলতাহানী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ এজাহারভূক্ত চার আসামিকে গ্রেফতার করেছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার গজেন্দ্র গ্রামের। শুক্রবার সকালে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের (ইসলাম ধর্ম গ্রহণ করা) নিহত নিরু রায়হান ওরফে নিরঞ্জন শীল নিরু’র বিধবা স্ত্রী সৈয়দা শাহিন আক্তার অভিযোগ করেন, সম্পত্তির লোভে তার স্বামীকে পরিকল্পিতভাবে তার স্বজনরা হত্যা করেছে। এ ঘটনায় তার (শাহিন আক্তার) দায়ের করা হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, হত্যা মামলার আসামিরা তার স্বামীর ন্যায় তাকেও পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৯ জুন বিকেলে সুশান্ত কুমার শীল শান্ত, মিথুন চন্দ্র, অমল চন্দ্র, বিমল চন্দ্র, মনোরঞ্জন, কনা রানীসহ তাদের ১০/১২ জন সহযোগিরা তাকে (শাহিন আক্তার) হত্যার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতনসহ শ্লীলতাহানী ঘটায়। এসময় তার চিৎকারে পথচারী নুরুল ইসলাম হাওলাদার এগিয়ে এসে উদ্ধারের চেষ্ঠা করলে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

উজিরপুর মডেল থানার এসআই মোঃ মাহবুল ইসলাম জানান, হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত বিধবা সৈয়দ শাহিন আক্তার বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি মনোরঞ্জন শীল, তার স্ত্রী কনা রানী শীল, পুত্র মিথুন চন্দ্র শীল ও ভাইয়ের ছেলে অঞ্জন শীলকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102