প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এইচএসসিতে বরিশাল বোর্ডে শতভাগ পাশ, জিপিএ-৫ বেড়েছে সাড়ে ৪ হাজার | প্রিয় বরিশাল এইচএসসিতে বরিশাল বোর্ডে শতভাগ পাশ, জিপিএ-৫ বেড়েছে সাড়ে ৪ হাজার | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

এইচএসসিতে বরিশাল বোর্ডে শতভাগ পাশ, জিপিএ-৫ বেড়েছে সাড়ে ৪ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
এইচএসসিতে বরিশাল বোর্ডে শতভাগ priyo barishal

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবার্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫শত ৬৮ জন। পরীক্ষাবিহীন ফলাফল পেয়ে খুব একটা খুশি নয় তুলনামূলক ভালো মানের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষাবিদরা বলছে প্যান্ডামিকের কারনে সরকার এ সিদ্ধান্ত গ্রহন করেছে, যা মেনে নিয়েছে সবাই।

আজ শনিবার (৩০জিানুয়ারি) বেলা পৌনে ১১ টায় বরিশাল শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছিলো ৬৮ হাজার ৯ শত ২০ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫শত ৬৮ জন। গতবার জিপিএ-৫ ছিলো ১ হাজার ২ শত ১ জন। আর ২০১৮ সালে ৬ শত ৭০ জন। গতবারের থেকে এবারে জিপিএ-৫ এর সংখ্যা ৪ হাজার ৬ শত ৬৭ টি বেশি।

এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এবারের ফলাফলে কেউ হাতাশ হবেনা বলে আশারাখি। তারপর ফলাফলের ব্যাপারে কারো আপত্তি থাকলে টেলিটকের মাধ্যমে রিভিউ করার সুযোগ আছে ৭ দিনের মধ্যে। এরআগে পুননীরীক্ষার জন্য প্রতি সাবজেক্টে টাকা লাগতো, এবারে মোট ১২৫ টাকায় তা হয়ে যাব।

এদিওক শিক্ষার্থীরা বলছে পরীক্ষাবিহীন রেজাল্ট তাদেরকে আনন্দিত করতে পারেনি খুব একটা। এতে যথাযথ মূল্যায়ন হয়না বলে ধারনা তাদের।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102